গাজোল ১ নম্বর অঞ্চল ঘেরাও করে বিক্ষোভ দেখাল কোদালহাটি এলাকার মানুষ। তাদের দাবি এই অঞ্চলের প্রধান সুমিত্রা বর্মণ তার বাড়ি অত্র-এলাকায়, তার ঘনিস্ট লোক সন্তোষ সরকার মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা নিচ্ছে ও বেআইনি ভাবে সাবমার্শাল বসাতে চাইছে। সে জোড় করে বাড়িতে সরকারী সাবমার্শাল বসানো কেন্দ্র করে অত্র-এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সাবমার্শাল বসানোর সময় সকলে মিলে বাধা দেয়, তাদের দাবি বেআইনি ভাবে প্রধানের সাথে যোগ সাধন করে সাবমার্শাল বসাতে চায়।
গ্রামবাসীদের অভিযোগ সন্তোষ বাবু নিজেকে প্রধান বলতেন। কিন্তু তিনি একজন দুর্নীতিগ্রস্থ মানুষ। তিনি প্রথমে সিপিএম দলে ছিলেন তারপর তিনি তৃনমুলে চলে যান। কিন্তু দুই দলে থাকাকালিন তিনি কোন কাজ করেননি করলেও গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ। এমনকি ইন্দিরা আবাস যোজনার ঘড়ের জন্য তিনি বহু মানুষের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি সন্তোষ বাবুকে অঞ্চলে ঢুকতে দেওয়া যাবে না। তাই গ্রামবাসীরা আজ অঞ্চল ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IMoO1bXnTpw